নাসায় তথ্য প্রকৌশলী (ডাটা ইঞ্জিনিয়ার) হিসেবে যোগ দেবেন তিনি। ৭ মার্চ কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তিনি আরলিংটন ভার্জিনিয়ায় দায়িত্ব পালন করবেন।
প্রকৌশলী এরশাদ কবির চয়ন জেলা শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মো. খতিব উদ্দিন সরকারের ছেলে। তিনি ২০২০ সালে বোস্টন ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সঙ্গে তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
.png)
জানা গেছে, ডাইভারসিটি ভিসায় (ডিভি) সুযোগ পেয়ে ১৯৯৫ সালে আমেরিকার পেনসিলভানিয়ায় যান এরশাদের বাবা মো. খতিব উদ্দীন সরকার। ২০০১ সালে ৭ বছরের ছেলে এরশাসহসহ স্ত্রী অফিজা আক্তারকে নিয়ে যান আমেরিকায়। সেখানে বেনসালেম শহরে বসবাস শুরু করেন তারা। এরপর এরশাদ ভর্তি হয় একটি এলিমেন্টারি স্কুলে। সেই থেকে সে ভালো ফলাফল করতে শুরু করে।
স্কুল গ্রাজুয়েশনেও বিজ্ঞান বিভাগ থেকে ৬০০ ছাত্রছাত্রীর মধ্যে সেরা ১০-এ ছিল এরশাদ। এরপর সে ডক্টর অব ফার্মেসি প্রোগ্রামে ইউনিভার্সিটি অব সাইন্স ফিলাডেলফিয়াতে ভর্তি হয়ে এক বছর ক্লাস করার পর আর্কেডিয়া ইউনিভার্সিটি ইন ফিলাডেলফিয়া থেকে ২০১৬ সালে তথ্যবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি এডুকেয়ার নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠানে ভাচুর্য়াল শিক্ষা কার্যক্রমের এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলেন তিনি।
প্রকৌশলী এরশাদের বাবা খতিব উদ্দিন সরকার বলেন, ছেলের এমন অর্জনে অনেক ভালো লাগছে। এটা নিশ্চয়ই গর্বের বিষয়। আরো আনন্দ লাগছে সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ছোট থেকেই সে অনেক মেধাবী। ছেলের স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হবে। আর্কেডিয়া ইউনিভার্সিটি ইন ফিলাডেলফিয়া থেকে তথ্যবিজ্ঞানে স্নাতক এবং বোস্টন ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে। দেশবাসীর কাছে আমি ছেলের জন্য দোয়া চাই।