ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

অভিযুক্ত ধর্ষক শ্বশুর শাহীন খন্দকার গ্রেফতার
প্রকাশিত: ১৪:৪০, ১৬ মার্চ ২০২২
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার
অভিযুক্ত ধর্ষক শ্বশুর শাহীন খন্দকার গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক শ্বশুর শাহিন খন্দকারকে বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে র‌্যাব-৫ সিপিসি -২ নাটোর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। 

গ্রেফতার শাহীন খন্দকার জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার বড়াইল গ্রামের বাসিন্দা।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ১৫ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় থেকে শাহীন খন্দকারকে গ্রেফতার করে।

গত ১৪ মার্চ রাতে গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামের ভাড়া বাড়িতে নববধূকে জোর করে ধর্ষণ করে শাহীন খন্দকার। মেয়েটির চিৎকারে আশেপাশের লোক ছুটে আসলে শাহীন খন্দকার সেখান থেকে পালিয়ে যায়। পরে ঐ নারীর মা বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে র‌্যাব গতকাল শাহীন খন্দকারকে গ্রেফতার করে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!