[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে গণধর্ষণের শিকার কিশোরী, গ্রেফতার ২ ধর্ষক
গ্রেফতার গোলাম হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের আসমত আলীর ছেলে এবং নুরুল আলম একই গ্রামের মানিক মিয়ার ছেলে। ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কিশোরী গণ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দুর্গানগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইসলামপুর গ্রামের আসমত আলীর ছেলে গোলাম হোসেন এবং একই গ্রামের মানিক মিয়ার ছেলে নুরুল আলম।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই কিশোরী ঘটনার সময় তার নানা বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছিল বলে জানিয়েছে। পথে গোলাম হোসেন ও নুরুল আলম তাকে তুলে নিয়ে ইসলামপুর ব্রিজের পাশে একটি নির্মাণাধীন ভবনে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে পাঠায়। পুলিশ সোমবার রাতেই দুই অভিযুক্তকে সংশ্লিষ্ট এলাকা থেকে গ্রেফতার করে। এছাড়াও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
.png)
তিনি আরো বলেন, ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার রাতে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা করেছেন। মঙ্গলবার সকালে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!