ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে পাইপগান-গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ৪ মার্চ ২০২২
সিরাজগঞ্জে পাইপগান-গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ বেল্লাল হোসেন ও লিটু ব্যাপারী নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেল জেলা গোয়েন্দা শাখার এসআই খোকন চন্দ্র সরকার।

গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার বাওড়া নতুনপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন ও একই গ্রামের মৃত আব্দুর রহিম ব্যাপারীর ছেলে মো. লিটু ব্যাপারী।

Advertisement

আরো পড়ুন: ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ নিল শ্রমিকের

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বেলকুচি উপজেলার বাওড়া গ্রামে অভিযান চালিয়ে ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব ওয়ার্কসপ থেকে অবৈধ দেশীয় অস্ত্র তৈরি করে জেলা ও পাশ্ববর্তী জেলায় বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় বেলকুচি থানায় উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!