[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে হেরোইন-ইয়াবাসহ ২ জন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মো. হেলাল হোসেন ও নওগাঁ ইউনিয়নের গোয়াল গ্রামের মো. সোবাহান।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
.png)
আরো পড়ুন: স্ত্রীর চুল কেটে শ্যালকের স্ত্রীকে নিয়ে উধাও যুবক
তিনি জানান, সন্ধায় সাড়ে ৭টায় গোপন সংবাদে র্যাব-১২ এর সদর কোম্পানির একটি দল সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় হানিফ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় ১৩৬ গ্রাম হেরোইন ও ২৯ ইয়াবা, নগদ ৪৭ হাজার টাকা, একটি প্রাইভেটকার ও মোবাইলফোন জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!