শুক্রবার দুপুরে দিকে উপজেলার চরশৌলমারী ইউপির চর কাজাইকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাতেই ঐ শিশু শিক্ষার্থীর বাবা রৌমারী থানায় ধর্ষণের অভিযোগ এনে অভিযুক্ত সাদেকুল ইসলাম সাদেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
.png)
জানা গেছে, ধর্ষিতা শিশুটি স্থানীয় একটি ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রান্নার জন্য ফসলি জমি থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ঔঁৎপেতে থাকা সাদেক শিশুটিকে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মো. ফিরোজ মিয়া বলেন, নির্যাতিত শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ডিএনএ পরীক্ষা করা হয়েছে। আমরা অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
রৌমারী থানার ওসি (তদন্ত) এম আর সাঈদ জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানা ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার আসামি পলাতক। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।