আটকৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গাগলা বিন্যাবাড়ী গ্রামের আব্দুল জলিল, তার স্ত্রী লিলিফা বেগম, ছেলে লিমন মিয়া, মেয়ে আফরিনা খাতুন, একই উপজেলার কুটি বামনডাঙ্গা গ্রামের যুবক হাফিজুর রহমান, তার স্ত্রী আনিচা বেগম, মেয়ে হামিদা খাতুন, ছেলে রমজান আলী, একই গ্রামের যুবক হাবিবুর রহমান ও আনজু বেগম।
অপরজন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের যুবক জাকির হোসেন।
.png)
আটককৃতদের মধ্যে ৫ শিশুর অপরাধ বিবেচনা করে ফুলবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তার তত্ত্বাবধানে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৭ নারী-পুরুষকে পাসপোর্ট আইনে মামলা দিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, আটককৃত ৫ শিশুকে তাদের এলাকার ইউপি মেম্বারের সহযোগিতায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে। শিশুদের বাড়ির পাশে বিদ্যালয়ে তারা প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে।