ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গণধর্ষণ শেষে নিয়ে গেল টাকাও!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৩৯, ১৬ মার্চ ২০২২
গণধর্ষণ শেষে নিয়ে গেল টাকাও!
গণধর্ষণ শেষে নিয়ে গেল টাকাও!

নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে মোবাইল ফোনে বন্দরে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের পর নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে বন্দরের বারপাড়া শাসনেরবাগ এলাকায় এ  ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ভূক্তভোগী বাদী হয়ে আদম বেপারী হাজী রহিম বাদশাসহ অজ্ঞাত নামা আরো একজনকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ধর্ষণের শিকার তরুণী জানান, তিনি একজন গার্মেন্টস কর্মী। এক সহকর্মীর মাধ্যমে বন্দর থানার বারপাড়া শাসনেরবাগ এলাকার মৃত আম্বি মেম্বারের ছেলে আদম বেপারী হাজী রহিম বাদশার সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে আদম বেপারী হাজী রহিম বাদশা গত ১৩ মার্চ রোববার বিকালে বিদেশ নেয়ার প্রলোভন দেখিয়ে ৩০ হাজার টাকা নিয়ে তার বাড়িতে আসতে বলেন।

Advertisement

তিনি জানান, আদম বেপারীর কথামত গত সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি বারপাড়া শাসনেরবাগ এলাকায় আসেন। তিনি আদম বেপারী সঙ্গে কথা বলার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি আদম বেপারীর বাড়িতে আসেন। এ সময় অজ্ঞাত ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই ব্যক্তি ও আদম বেপারী হাজী রহিম বাদশা জোরপূর্বক ধর্ষণ করে এবং সঙ্গে থাকা ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘর থেকে বের করে দেয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার পর বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!