ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৮ মার্চ ২০২২
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস

রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ, মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ ও আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম আশিকুর রহমান জুবায়ের জানান, ঢাকা থেকে মায়ের দোয়া পরিবহনের একটি বাস রংপুর যাচ্ছিল। মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি-মির্জাপুর এলাকায় ঢাকাগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!