ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্যুরিস্ট বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ট্যুরিস্ট বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম সড়কে ট্যুরিস্ট বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নারী-শিশুসহ আরও ২ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্দুস ছামাদ। 

নিহতরা হলেন, খুনিয়াপালং ইউনিয়নের আক্তার মেম্বারের ছেলে মনির আহমেদ (৪০) এবং নিহত অপর জনের নাম এখনো পাওয়া যায়নি। 

Advertisement

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আব্দুস ছামাদ জানান, উখিয়া কোটবাজার সড়কের  ধুরুমখালী স্টেশনে দ্রুতগামী  ট্যুরিস্ট  বাস ও অটোরিকশা ( সিএনজি) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ জন নিহত হন। এবং বাকি অন্যজন  কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। এঘটনায় ২ জন আহত হয়েছে তারাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!