শুক্রবার সকাল ছয়টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার মনোহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা কুলিয়ারচর কান্দিগ্রাম সানোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থেকে পাইপ ফিটিংয়ের কাজ করতেন। তাদের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে একজনের নাম ইমান বলে জানান ভাড়া বাড়ির কেয়ারটেকার।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জগামী একটি ট্রাক ও ভৈরবগামী একটি বাসের মধ্যে পড়ে যায় মোটরসাইকেল। এতেই এই দুর্ঘটনা ঘটে।
.png)
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক নূর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কোনো লাশ পাওয়া যায়নি এবং আহত নিহতেরও কোনো নাম ঠিকানা পাইনি। তবে ঘটনাস্থল থেকে পড়ে থাকা ভাঙা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।