ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড, যাত্রা বাতিল 

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩২, ১৯ মার্চ ২০২২
লঞ্চের ধাক্কায় ডুবলো বাল্কহেড, যাত্রা বাতিল 
ছবি: সংগৃহীত

ঢাকাগামী এমভি ফারহান-৭ লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় লঞ্চের তলা ফেটে যাওয়ায় যাত্রা বাতিল করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিকপুর সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা শিকদার বলেন, ফারহান-৭ লঞ্চ থেকে সব যাত্রী নেমে যাওয়ায় লঞ্চটির যাত্রা বাতিল করা হয়েছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টায় আনুমানিক ৪০০ যাত্রী নিয়ে ঝালকাঠি ঘাট ত্যাগ করে ফারহান-৭ লঞ্চটি । সন্ধ্যা সাড়ে ৬টায় নলছিটি ঘাট থেকে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করে সেটি। নলছিটি ঘাট ছেড়ে ১০ মিনিট চলার পর খোঁজাখালি-মল্লিকপুর বাক ঘোরার সময় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেটির পাঁচ জন স্টাফ সাঁতার কেটে তীরে উঠতে পেরেছেন। সংঘর্ষের সময় বিকট শব্দ হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীদের চাপে লঞ্চ কর্তৃপক্ষ মল্লিকপুর চরে নোঙর করেতে বাধ্য হন।

ফারহান-৭ লঞ্চের সুপার ভাইজার মো. হারুন বলেন, লঞ্চের সামনের অংশ সামান্য ফেটে গেছে। আতঙ্কিত যাত্রীদের মল্লিকপুর চরে নামিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা নেমে যাওয়ায় ঢাকার যাত্রা বাতিল করা হয়েছে।

এদিকে মনের দিকে নিচ থেকে ফাটল ধরায় লঞ্চটি তীরে নিরাপদে নোঙর করে এমভি পূবালী লঞ্চে যাত্রী তুলে দেওয়া হয়।

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান জানান, লঞ্চ ও বালুর জাহাজে সংঘর্ষে বালুর জাহাজটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজ হয়নি। বালুর জাহাজে যারা ছিল তারা সাঁতরে তীরে উঠে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
ট্যাগ: লঞ্চ
লিংক সফলভাবে কপি হয়েছে!