ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: একজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২০ মার্চ ২০২২
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: একজনের মরদেহ উদ্ধার
নদীর তীরে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভিড়

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা।

তিনি জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে এমএম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। দুপুর ২টার দিকে চর সৈয়দপুরের আলামিন নগরের ব্রিজের কাছে পৌঁছালে রূপসী-৯ নামে একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ সময় লঞ্চে ৪০ যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ডুবুরিদের একটি দল উদ্ধারে কাজ করছে। হেডকোয়ার্টার এবং বন্দর থেকে আরো দুটি ইউনিট পাঠানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!