ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তারা কখনো র‍্যাবের মেজর, কখনো আইজিপির ছোট ভাই!

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২১ মার্চ ২০২২
তারা কখনো র‍্যাবের মেজর, কখনো আইজিপির ছোট ভাই!
মোহাম্মদ মিনহাজ ও মোহাম্মদ আবুল বশর

কখনো র‍্যাব কর্মকর্তা, কখনো পুলিশ প্রধানের ছোট ভাই। এসব পরিচয়ে অনৈতিক কাজের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিলেন দুজন। হয়তো আশা ছিল এভাবে গোলেমালে চলবেন আরো কিছুদিন। কিন্তু সেই আশায় গুঁড়েবালি দিয়ে বসলো র‍্যাব। অভিযান চালিয়ে আটক করেছে দুজনকে।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, রোববার নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরীর হালিশহর থানার হালিশহর হাউজিং এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোহাম্মদ মিনহাজ ও বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম চরণদ্বীপ এলাকার জজ মিয়ার ছেলে মোহাম্মদ আবুল বশর।

Advertisement

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, নাসিরাবাদ এলাকায় নিজেদের র‍্যাবের মেজর ও পুলিশ প্রধানের ছোট ভাই পরিচয় দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় অনৈতিক কার্যক্রম করে আসছেন দুই ব্যক্তি- এমন সংবাদে তাদের আটক করতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় রোববার ওই এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেন তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!