ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আঁখির সঙ্গেই বাঁচতে চান নোয়াখালীর বিলকিস

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ২২ মার্চ ২০২২
আঁখির সঙ্গেই বাঁচতে চান নোয়াখালীর বিলকিস
আঁখি ও বিলকিস

ফেসবুকে পরিচয়ের পর মোবাইলে কথা। এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই পরিবারে বিষয়টি জানাজানি হলে কেড়ে নেয়া হয় মোবাইল। আটকে রাখা হয় দুজনকেই। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।

সুযোগ বুঝে ভালোবাসার টানে টাঙ্গাইলের মেয়ে আঁখির কাছে ছুটে এসেছেন নোয়াখালীর নুরুল ইসলামের মেয়ে বিলকিস।

এমন অসম প্রেমের বিষয়ে আঁখি বলেন, পরিবার-সমাজ আমাদের মেনে না নিলে মেরে ফেলুক। আমরা বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলে একসঙ্গে মরব। পুলিশ, র‍্যাব যদি আমাদের মাইরা ফেলতে চায় তাহলে একসঙ্গে মাইরা ফেলব আর বাঁচাই রাখতে চাইলে একসঙ্গে বাঁচাই রাখবে।

Advertisement

বিলকিস বলেন, আঁখির জন্য আমি নোয়াখালী থেকে আসছি। আমি ওকে ভালোবাসি। দুই বছর ধরে আঁখির সঙ্গে আমার ফেসবুকে কথা হয়। এরপর আমরা ঢাকায় একসঙ্গে দেখা করি। চাকরি করে আমরা একসঙ্গে ঢাকায় থাকছি। পরে পরিবারের লোকজন আমাদের বাড়িতে নিয়ে যায় এবং মেনে নিতে অস্বীকৃতি জানায়। কিন্তু আমরা একে অপরকে ছাড়া বাঁচব না।

এদিকে এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে বিলকিস ও আঁখিকে দেখতে আসছেন অনেকে। কেউ কেউ বলছেন এমন প্রেম জীবনেও দেখেননি। স্থানীয় প্রশাসন ও পুলিশ এই দুই মেয়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!