[ দেশজুড়ে ]
সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মৃত কচ্ছপ
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। মঙ্গলবার দুপুরে সৈকতের তেত্রিশকানি পয়েন্টে কচ্ছপ দুটি দেখতে পায় স্থানীয়রা।
দুটি কচ্ছপের মধ্যে একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন প্রায় ২০ কেজি বলে জানান স্থানীয়রা। কচ্ছপ দুটির মাথায় এবং লেজের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে জেলেদের জালের আঘাতে কচ্ছপ দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের। এর মধ্যে একটি কচ্ছপ প্রায় অর্ধগলিত অবস্থায় পড়ে আছে। ঠিক কবে নাগাদ কচ্ছপ দুটি সৈকতে ভেসে এসেছে তা বলতে পারেনি কেউ।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, কি কারণে কচ্ছপ দুটির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। ঘটনাস্থলে মহিপুর বনবিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!