বুধবার সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ডু থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ নারী উপজেলার মুরাদপুর ইউনিয়নের পেশকার এলাকার ফারুকের স্ত্রী।
.png)
আরো পড়ুন>>> ইতিহাস গড়ে দেশের পথে সাকিব
জানা গেছে, আনুমানিক ২ মাস আগে নিলুফার ইয়াসমিন কলির ৬ মাস বয়সী ছেলে মুসা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এ ঘটনার পর থেকে মানসিকভাবে চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকেই কলি প্রায়ই আত্মহত্যা করার চেষ্টা করেন এবং খাওয়া-দাওয়ায় অনিয়ম শুরু করেন।
নিহতের স্বামী ফারুক জানান, গত মঙ্গলবার রাতে খাওয়া শেষে কলি তার দুই সন্তানকে নিয়ে ঘুমাতে যান। এসময় ফারুক পাশের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন।
বুধবার ভোরে কলির ছেলে ফাহাদ হোসেনের কান্না শুনে ফারুক পাশের রুমে গিয়ে দেখেন তার স্ত্রী কলি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে খবর দেওয়া হলে বুধবার সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।