[ আন্তর্জাতিক ]
স্ত্রীর আত্মহত্যার খবরে মারা গেলেন স্বামীও
ছবি: সংগৃহীত
স্ত্রীকে পিংকিকে চিকিৎসা করানোর ক্ষমতা ছিলো না স্বামী রাজেশ ঘরামির। এসব নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন স্ত্রী। শেষ পর্যন্ত উপায় না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন পিংকি।
আর স্ত্রীর এমন খবর শোনার পর হার্ট অ্যাটাকে স্বামীও মারা যান। মর্মান্তিক এ ঘটনাটি ভারতের দক্ষিণ পশ্চিম কলকাতার বেহালা অঞ্চলে ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
.png)
আরো পড়ুন>>> ১৩২ যাত্রী নিয়ে চীনের বিধ্বস্ত সেই বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার
জি নিউজ ঐ প্রতিবেদনে জানায়, পিংকি কয়েক বছর ধরেই নার্ভের সমস্যায় ভুগছিলেন। তবে আর্থিক অনটনের কারণে সেভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। ফলে মানসিক অবসাদেও ভুগছিলেন। অবশেষে ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পিংকি।
এদিকে স্ত্রীর আত্নহত্যার খবরের পরপরই বাড়িতে এসেই অসুস্থ হয়ে পড়েন স্বামী রাজেশ ঘরামি। এরপর গোসল করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। আর সেখানেই তার মৃত্যু হয়। সূত্র : জি নিউজ
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!