আটকা পড়া তিনজন চট্টগ্রাম থেকে ঢাকার যাত্রী ছিলেন। বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জে ফ্লাইটের অপেক্ষায় বিশ্রাম নিচ্ছিলেন তারা।
ফ্লাইট আসার পর লিফটে নিচে নামতে গিয়েই লিফট বিকল হয়ে যায়। এ অবস্থায় যাত্রীরা ভেতর থেকে চিৎকার দিতে থাকেন। কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে লিফটের দরজা টেনে খুলে যাত্রীরা বের হয়ে এলে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। ৩০ মিনিট পর তাদের নিয়েই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
.png)
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিজস্ব লাউঞ্জের পাশের লিফটে এ ঘটনা ঘটে। কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। পরে অবশ্য যাত্রীরা নিরাপদেই বের হন। এ কারণে বাংলাদেশ বিমানের নির্ধারিত ফ্লাইট ৩০ মিনিট দেরিতে চট্টগ্রাম ছাড়ে।
জানা গেছে, লাউঞ্জটি মিউচুয়াল ব্যাংকের নিজস্ব। বিমানবন্দর ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এ লিফটি তাদের নিজস্ব কাজে ব্যবহৃত হয়। আভ্যন্তরীন ও আর্ন্তজাতিক যাত্রীরা ফ্লাইটের অপেক্ষায় সেখানে বিশ্রাম নেন। বৃহস্পতিবার তিন যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার বিমানের টিকেট নেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাচ্ছিল। চট্টগ্রাম নামার পরই লিফটে আটকে থাকার ঘটনা ঘটে। ফলে বিমানের নির্ধারিত ফ্লাইট দেড়টা থেকে পিছিয়ে দুপুর ২টায় চট্টগ্রাম ছাড়ে। দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
বাংলাদেশ বিমান চট্টগ্রাম অফিসের এক কর্মকর্তা বিষয়টি স্বীকার করে বলেন, অভ্যন্তরীণ তিন যাত্রীর জন্য আমাদের ফ্লাইট ৩০ মিনিট দেরিতে ছাড়তে হয়েছে। এতে বোয়িং৭৭৭ উড়োজাহাজে থাকা বাকি আন্তর্জাতিক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।