ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিগারেট খেতে মানা করায় মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৫ মার্চ ২০২২
সিগারেট খেতে মানা করায় মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে হত্যা
বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন -ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সিগারেট খেতে নিষেধ করায় মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিংকর বাড়ৈকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ দেবগ্রামে বিওয়াইএফসি (বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন) মাদক নিরাময় কেন্দ্রের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পোল গোমেজ। ৪২ বছর বয়সী গোমেজ ঢাকার সাভারের আনন্দপুর এলাকার রাসেল গোমেজের ছেলে। তিনি মাদক নিরাময় কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ ছিলেন।

Advertisement

নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু বল্ভব জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাস্তার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সবাই। এ সময় রান্নাঘরে থাকা তরকারি কাটা ছুরি দিয়ে পোল গোমেজকে আঘাত করেন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, চার-পাঁচদিন আগে সিগারেট খেতে দেখে কিংকরকে নিষেধ করেন ভারপ্রাপ্ত ইনচার্জ পোল গোমেজ। এ নিয়ে ইনচার্জের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা নিরাময় কেন্দ্রের কর্মকর্তাদের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!