গ্রেফতাররা হলেন- ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক এএসপি নিত্যানন্দ দাশ জানান, শনিবার ভোরে ঈদগাঁও উপজেলায় অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার তিনজনই সম্প্রতি শহরের আদালত চত্বর থেকে এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি।
.png)