[ দেশজুড়ে ]
রেললাইনে ঘোরাঘুরির সময় ট্রেনে কাটা পড়লেন বৃদ্ধ
ফাইল ছবি
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে ছফি উল্যাহ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুর এ দুর্ঘটনা ঘটে। নিহত ছফি উল্যাহ উপজলার কাদিরপাড় ইউনিয়নর কামড্যা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ইরুয়াইন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে সফি উল্যার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাগনে জামাল হোসেন জানান, মামা মানসিক রোগী ছিলেন। দুপুরে ইরুয়াইন এলাকায় রেললাইনে ঘোরাঘুরির সময় ট্রেনে কাটা পড়েন।
.png)
চাঁদপুর জিআরপি থানার এসআই তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সফি উল্যার মৃত্যুর বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!