ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ল ৩ স্কুল শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ৯ মার্চ ২০২২
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ল ৩ স্কুল শিক্ষার্থী
(ছবি: সংগৃহীত)

কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিজয়পুর রেলক্রসিং এলাকায় ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এ ঘটে।

নিহতরা হলো- মীম, তাসফিয়া ও লিমা। তারা সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

আরো পড়ুন: কুমিল্লায় ফাঁসির আগে সন্তানদের সঙ্গে দেখা করেননি ২ আসামি

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই তিন স্কুলছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল। বিজয়পুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনার জেরে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম রেলপথ ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক অবরোধ করে। ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ পৌঁছেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!