রোববার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়ার চরবগা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপ্লব একই গ্রামের এলাইবক্স হাজি বাড়ির প্রতিবন্ধী সবুজ মিয়ার ছেলে।
নিহত বিপ্লবের মা বিলকিস জানান, বিপ্লব দালালবাজার এলাকায় এক লোকের সঙ্গে ট্রাকের হেলপারের কাজ করতেন। মাঝে মধ্যে ছেলে বাড়িতে থাকতেন। শনিবার রাতে বাড়িতে ছিলেন না। রোববার ভোরে বাড়ির দিঘির পাড়ে সবার অজান্তে গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
.png)
তিনি আরো জানান, ভোরে ফজরের অজু করতে দিঘির পাড়ে যান দুই নারী। এ সময় তারা বিপ্লবের লাশ ঝুলতে দেখে চিৎকার দেন। পরে বিষয়টি জানতে পারেন পরিবারের লোকজন।
ইউপি সদস্য কাজী মো. আবুল হাসান জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে বিপ্লব সবার বড় ছিলেন। বিপ্লব বিভিন্ন সময় অপরাধে লিপ্ত থাকতেন। বাড়িতে তেমন আসতেন না। তার অপরাধের জন্য একাধিকবার জরিমানা গুনতে হয়েছে তার বাবাকে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।