ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯-এ কল দিয়ে দুর্বৃত্তদের হাত থেকে প্রাণে বাঁচল এক পরিবার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ২৮ মার্চ ২০২২
৯৯৯-এ কল দিয়ে দুর্বৃত্তদের হাত থেকে প্রাণে বাঁচল এক পরিবার
অস্ত্র হাতে পলাতক ব্যক্তি কামাল (ছবি: সংগৃহীত)

জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯-এ কল দিয়ে দুর্বৃত্তদের হাত থেকে প্রাণে রক্ষা পেয়েছে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দার এক পরিবার। রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনায় রামু থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

এর আগে শনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দার কাইম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযুক্তরা হলেন, ওই এলাকার মোকতার আহমেদের ছেলে একাধিক মামলার আসামি জাবেদ ইকবাল ও আবছার কামালসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন।

Advertisement

চেইন্দার কাইম্যারঘোনার সুলতান আহমদের ছেলে মো. ফারুক অভিযোগে উল্লেখ করেছেন, একই এলাকার মোক্তার আহমদের ছেলে আবছার ও জাবেদ ইকবালসহ ৫ থেকে ৬ জনের একটি অস্ত্রধারী চক্র এলাকায় নানানভাবে চাঁদাবাজি করে আসছে। বাড়িতে পুরুষ না থাকার সুযোগে এসব অস্ত্রধারীরা সড়কের পাশে তাদের ভিটার ভেতরের একটি জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। বাড়িতে এসে বিষয়টি জানার পর তাদের সঙ্গে যোগাযোগ করা হলে দুই লাখ টাকা দাবি করে। তা দিতে না পারলে ভিটার জমিটি দখলে নেবে বলে হুমকি দেয়।

এদিকে দীর্ঘদিন পর গত ২৬ মার্চ আবারও হঠাৎ করে এসে চাঁদার টাকা দাবি করে। এ সময় দিতে অস্বীকার করায় আবছার ধারালো দা নিয়ে প্রকাশ্যে গালমন্দ করে ঘর ও ক্ষেত-খামার ভাঙচুর করে।

ফারুক আরও দাবি করেন, দুর্বৃত্তরা যখন বাড়িতে ঢুকতে চেষ্টা চালায় তখন বাবা-মা, ভাই-বোন খুন হওয়ার ভয়ে কৌশলে জাতীয় নিরাপত্তা সেবা ৯৯৯-তে কল দিয়ে পুলিশের সহযোগিতা কামনা করে। পরে রামু থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। অন্যদিকে সব অপতৎপরতা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে।

এ বিষয়ে অভিযুক্ত জাবেদ ইকবাল বলেন, আমরা চাঁদাবাজ নই। আমাদের জায়গায় এক আত্মীয় ঘর করতে গেলে ফারুকরা বাধা দেয়। তা রোধ করতেই আমরা সেখানে গিয়েছি।

জাতীয় নিরাপত্তা নম্বরের কল পেয়ে ঘটনাস্থলে যাওয়া এসআই এজাহার মিয়া বলেন, অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তবে পৌঁছানোর পূর্বে দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!