ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘৯৯৯’-এ ফোন পেয়ে দেড় হাজার আত্মহত্যা প্রতিরোধ করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২
‘৯৯৯’-এ ফোন পেয়ে দেড় হাজার আত্মহত্যা প্রতিরোধ করেছে পুলিশ
ফাইল ছবি

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ চালুর পর থেকে গত প্রায় চার বছরে ফোনে সাড়া দিয়ে ১ হাজার ৪৯২টি আত্মহত্যা ঠেকানো সম্ভব হয়েছে। তবে ফোনকলে সাড়া দিয়ে ১ হাজার ১৩৫টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, যারা আত্মহত্যা করেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে আত্মহত্যার বিষয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান ৯৯৯-এর অতিরিক্ত উপ-মহাপরিদর্শক তবারক উল্লাহ।

তিনি জানান, ২০১৭ সালে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ বর্তমানে ৫০০ জনবল নিয়ে কাজ করছে। চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ৯৯৯-এ প্রায় সাড়ে ৩ কোটি কল এসেছে। ১ কোটি ১৫ লাখ ফোনকলের সেবা দেওয়া হয়েছে। যা মোট কলের ৩৩ শতাংশ। এরমধ্যে ৭৮ ভাগ পুলিশি সেবা, ৯ ভাগ ফায়ার সার্ভিস এবং ১১ ভাগ অ্যাম্বুলেন্স সংক্রান্ত সেবা।

আরো পড়ুন> যে কারণে মহসীনের আত্মহত্যার লাইভ দর্শকদের চিহ্নিত করছে সিআইডি

Advertisement

তিনি বলেন, ৯৯৯-এর শুরু থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৪৯২টি আত্মহত্যা নিয়ে ফোন কল এসেছে, যা আমরা প্রতিরোধ করতে পেরেছি। তবে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর বাইরে আত্মহত্যার ফোন পেয়ে ১ হাজার ১৩৫টি আত্মহত্যাজনিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

৯৯৯-এর এই কর্মকর্তা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অটো কলার লোকেশন না থাকায় অনেক সমস্যায় পড়তে হয়। কলারের লোকেশন আমরা যত তাড়াতাড়ি পেয়ে যাবো তত তাড়াতাড়ি যেকোনো সমস্যার সমাধান করা সহজ হবে। ৯৯৯-এ অটো কলার লোকেশন যুক্ত করতে কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!