মনসুর ঐ গ্রামের মৃত মমিন আলী মোল্লার ছেলে। শুক্রবার সকালে যুবকের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতের মামা আবুল কালাম ও স্থানীয়রা জানান, ঘটনার রাতে মনসুর বাড়িতে একা ছিলেন। এ সময় তার বোনের বাড়িতে থাকা মায়ের কাছে ফোন দিয়ে নারী কণ্ঠে জানায় মনসুর ঘরে গলায় ফাঁস দিয়েছে, দ্রুত বাড়িতে খোঁজ নিন। এ খবর পেয়ে স্থানীদের মাধ্যমে খোঁজ নিলে মনসুরকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা।
.png)
তিনি আরো জানান, মনসুর বিদেশ যাওয়ার জন্য সব ধরনের কাগজপত্র সম্পাদন শেষে প্রস্তুতি নিচ্ছিলো। যে মেয়েটি তার মায়ের কাছে ফোন দিয়েছিলো, তার সঙ্গে মনসুরের প্রেমের সম্পর্ক ছিল। সেই মেয়েকে ফোন কলে রেখে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা নেই।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, প্রেমিকা নিজেই প্রেমিকের মায়ের কাছে ফোন দিয়ে জানিয়েছেন যে মুনসুর বাড়িতে আত্মহত্যা করেছে। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। তবে আত্মহত্যার কারণ আমরা এখনো জানতে পারিনি।