[ দেশজুড়ে ]
প্রেমিকার বিয়ে, কষ্টে ঢাবি ছাত্রের আত্মহত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রীতম কুমার আকাশ
টাঙ্গাইলের মধুপুরে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় কষ্টে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রীতম কুমার আকাশ (২১)। তিনি ঢাবির চারুকলা বিভাগের সম্মানের শিক্ষার্থী ও মধুপুর পৌরসভার উত্তম কুমারের ছেলে।
রোববার (৬ ফেব্রুয়ারি) ভোররাতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। করোনাকালে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
জানা যায়, প্রীতমের সঙ্গে টাঙ্গাইল কুমুদিনী মহিলা কলেজের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই ছাত্রীর অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে বিষপান করেন প্রীতম। পরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়েছে।
.png)
মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, আত্মহত্যার বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!