নিহত সাচিতা হোসেন সেঁজুতি জালালাবাদ গ্রামের কৃষক সোহরাব হোসেন পলাশের মেয়ে। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
সেঁজুতির বাবা সোহরাব হোসেন পলাশ জানান, রোববার তার মেয়ে স্কুলে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। সারাদিন তাকে না পেয়ে রাতে তিনি কলারোয়া থানায় জিডি করেন।
.png)
তিনি আরো জানান, আমার মেয়ের সঙ্গে প্রতিবেশী আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমানের সঙ্গে একবছর আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল। আব্দুর রহমান কলারোয়া সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ে। এ নিয়ে সালিশ-বিচারও হয়েছে। আমি তাদের এই সম্পর্ক মেনে নেইনি। ধারণা করছি, আব্দুর রহমান আমাকে শিক্ষা দিতে মেয়েকে হত্যা করেছে।
কলারোয়া থানার ওসি নাসিরউদ্দীন মৃধা জানান, তাকে শ্বাসরোধে হত্যার আলামত মিলেছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।