ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতের আঁধারে কবর থেকে উধাও ৯ কঙ্কাল

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ৩১ মার্চ ২০২২
রাতের আঁধারে কবর থেকে উধাও ৯ কঙ্কাল
ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নে বড় ধুলন্ডি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বুধবার (৩০ মার্চ) রাতে কে বা কারা ধুলন্ডি কবরস্থান থেকে কঙ্কাল চুরি করেছে। স্থানীয়দের এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া সিআইডি ও র‌্যাব সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

তিনি আরও জানান, কবরস্থানটিতে ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!