ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরের যে ৪০ গ্রামে রোজা শুরু

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০১, ২ এপ্রিল ২০২২
চাঁদপুরের যে ৪০ গ্রামে রোজা শুরু
ফাইল ছবি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তরসহ ৪০টি গ্রামের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। 

গতকাল শুক্রবার তারা তারাবিহ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। শনিবার ভোর রাতে সেহেরি খেয়ে পবিত্র রোজা পালন শুরু করেছেন।

১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই রমজান এবং দুটি ঈদ পালন করছেন। 

Advertisement

এই মতের অনুসারী মতলব উত্তরের রমিজ মিয়া জানান, বাংলাদেশ সময় শুক্রবার রাত থেকে তারা তারাবিহ নামাজ আদায় করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!