[ দেশজুড়ে ]
সবাইকে বাথরুমে আটকে অর্থ-স্বর্ণালংকার লুট
কোতোয়ালি মডেল থানা, বরিশাল-ফাইল ফটো
বরিশাল নগরীর রূপাতলীর আদর্শ সড়ক এলাকায় আজিজ মল্লিক রাসেলের বাসায় শনিবার ভোরে ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে বাথরুমে আটকে রেখে অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
আজিজ মল্লিক রাসেলের পরিবার সূত্রে জানা গেছে, ৭-৮ জন ডাকাত বাড়ির গেট ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় ডাকাতরা আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা বেগমকে মারধর করে। পরে তাদের সন্তান লামিয়াসহ তিনজনকে বেঁধে বাথরুমে আটকে রাখে। ডাকাতরা তিন ভরি স্বর্ণালংকার, অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। একপর্যায়ে রাসেলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। রক্তাক্ত জখম অবস্থায় আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা বেগমকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!