ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফজরের নামাজের পর হঠাৎ গরম বাতাস, এরপরই লণ্ডভণ্ড অর্ধ শতাধিক বাড়ি

কুড়িগ্রাম প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৩৫, ৩ এপ্রিল ২০২২
ফজরের নামাজের পর হঠাৎ গরম বাতাস, এরপরই লণ্ডভণ্ড অর্ধ শতাধিক বাড়ি
চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে হঠাৎ ঘূর্ণিঝড়ে অর্ধ শতাধিক বসতবাড়ির ব্যাপক ক্ষতি ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়াহাট ইউনিয়নে হঠাৎ ঘূর্ণিঝড়ে অর্ধ শতাধিক বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ওই ইউপির প্রায় ৫০ বাড়িঘর লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ভোর ৫টার দিকে এ ঝড়টি আঘাত হানে। 

জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউপির দক্ষিণ খাউরিয়া এলাকায় ভোর ৫টার দিকে হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলে এতে অন্তত ৫০টি বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। সকালে নয়ারহাট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করে তার নিজের বাড়িও ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেন। 

হঠাৎ করে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রবি ঠাকুর, শাহ পরান, পারভেজ, ইনছাফ আলী, শফিকুল, দুলালসহ প্রায় ৫০ জনের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

Advertisement

নয়ারহাট ইউপির দক্ষিণ খাউরিয়ার এলাকার মো. দেলোয়ার হোসেন মাস্টার জানান, আজ ফজরের নামাজের পর হঠাৎ উত্তর দিকে গরম বাতাস এসে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এতে চোখের পলকে উড়ে যায় দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের ভবন, দোকানপাটসহ প্রায় ৫০টি ঘরবাড়ির ছাউনি। বিশেষ করে দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই এলাকার নিল চাদ বেপারি জানান, ভোরবেলা হঠাৎ গন্ধযুক্ত গরম বাতাস এসে ১ মিনিটের মধ্যে বাড়িঘর তছনছ করে দেয়। এতে আমার বাড়িও পরে যায়। তবে ঘূণিঝড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান, তাৎক্ষণিক ঘটে যাওয়া বিষয়টি আমার কর্ণগোচর হয়নি। তবে খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!