ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা গুনল চাক্তাইয়ের হিফস অ্যাগ্রো ফুড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৫, ৩ এপ্রিল ২০২২
অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা গুনল চাক্তাইয়ের হিফস অ্যাগ্রো ফুড
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদনের অপরাধে নগরীর চাক্তাই আমিন হাজি সড়কের হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভোগ্যপণ্য উৎপাদনের দায়ে চাক্তাইয়ের হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আকবরশাহ থানার কর্নেলহাটে বাজার মনিটরিং ও মূল্য তালিকা যাচাই করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না টাঙানোয় ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে তিন হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!