ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা শিবিরে আবারো আগুন 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ৪ এপ্রিল ২০২২
রোহিঙ্গা শিবিরে আবারো আগুন 
রোহিঙ্গা শিবিরে আবারো আগুন-ছবি ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়।

সোমবার ( ৪এপ্রিল) দুপুর ১টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

Advertisement

তিনি জানান, অগ্নিকাণ্ডে  ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক  জানান, দুপুরে  আগুনের সূত্রপাত হয়।  পরে  ফায়ার সার্ভিস ও এপিবিএন সহ সরকারী বিভিন্ন সংস্থার এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য সেন্টার  পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস ও পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়। তবে এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়। এর আগে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত কোভিড হাসপাতালে আগুন লাগে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!