একই সঙ্গে এ মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । তারা হলেন- কালু ওরফে ছোট কালু ও মো. তালেব হাওলাদার। আসামিদের মধ্যে তালেব বাদে সব আসামি পলাতক রয়েছে।
মঙ্গলবার দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচার মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
.png)
রায়ের বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী।
জানা যায়, শহীদুল জোড়াগেট এলাকার হাজেরা বেগমের ছেলে। পেশায় একজন মৌসুমী ফল ব্যবসায়ী ছিলেন। গত ২০১৭ সালের ১১ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখ্য, শহীদুল ও আসামিরা একই এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা তাদের। এলাকায় তারা চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে। এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শহীদুল ও অন্যান্য আসামিদের মধ্যে মনমালিন্য হয়। হত্যাকাণ্ডের কয়েকমাস আগে প্রতিপক্ষ বাবু ওরফে গুড্ডু বাবুকে কুপিয়ে জখম করে শহীদুল। পরে তাকে হত্যার পরিকল্পনা করে বাবু। সে পরিকল্পনা অনুযায়ী আসামি শুকুর ও তালেবের মাধ্যমে ডেকে নেয়া হয় ভিকটিমকে। বেলা সাড়ে ১১ টার দিকে জোড়াগেট সংলগ্ন নাদিয়া অটোমোবাইলসের সামনে পৌছামাত্র সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায় । প্রাণ রক্ষার জন্য সাইদুল ওই দোকানে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। ঘটনার কিছুদিন পর গুড্ডু বাবু ক্রসফায়ারে নিহত হয়।
এ ব্যাপারে নিহতের মা আটজনের নাম উল্লেখসহ আজ্ঞাতনামা চারজনকে আসামি করে খুলনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রধান দুই আসামি বাবু ওরফে গুড্ডু বাবু ও আল মাহমুদ সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ায় তাদের নাম বাদ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা থানার ইন্সপেক্টর সৈয়দ মেশারেফ হোসেন একই বছরের ২২ আগস্ট সাতজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।