বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একদিন মৃত্যুতে শীর্ষে খুলনা। এ জেলায় সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।
.png)
একই সময়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এ জেলায় সর্বোচ্চ ১৭৭ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ১৪১ ও কুষ্টিয়ায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ৬৪ জন, সাতক্ষীরায় ৮২ জন, ঝিনাইদহে ৪৯ জন, চুয়াডাঙ্গায় ২৭ জন, নড়াইল ৩৫ জন, মাগুরায় ১৪ জন ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৮ জন।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ ২৪ হাজার ২৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ১০ হাজার ১৬৭ জন। আর মোট মারা গেছেন তিন হাজার ২২২ জন।