ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইটভাটার ঝোঁপে নিয়ে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, ভিডিও ধারণ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ৭ এপ্রিল ২০২২
ইটভাটার ঝোঁপে নিয়ে স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, ভিডিও ধারণ
ফাইল ছবি

গোপালগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে পরিত্যক্ত ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৩ এপ্রিল) ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।

এর আগে ২৯ মার্চ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।  

মামলায় অভিযুক্তরা হলেন- একই এলাকার রবি বলের ছেলে সাগর বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রির ছেলে নয়ন মিস্ত্রি, সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপ চাঁদ বিশ্বাসের ছেলে ধীমান বিশ্বাস।

Advertisement

মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কেনাকাটার জন্য বাড়ি থেকে হেঁটে বাজারে যাচ্ছিল। পরিত্যক্ত  ইটভাটার কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল যুবক তাকে জোরপূর্বক ইটভাটার ঝোঁপের মধ্যে নিয়ে যায়। সেখানে তিন যুবক দলবেঁধে তাকে ধর্ষণ করে। অপর তিন যুবক সহযোগিতা ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে বললে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে তারা হুমকি দেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার বৌলতলী ফাঁড়ির ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন। তিনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের সহযোগী ধিমান বিশ্বাসকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!