গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে ধর্ষণের শিকার কিশোরীর চাচাতো দাদা। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরীকে মাদরাসায় যাওয়া-আসার পথে ঠাট্টার ছলে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হন ওই বৃদ্ধ। গত শনিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে ছাত্রীটি বাড়ি থেকে মাদরাসায় যাচ্ছিল। এ সময় কৌশলে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত বৃদ্ধ।
.png)
শনিবার বিকেলে কিশোরীর মা বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই দিন দিবাগত রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, মেয়েটির মায়ের দায়ের করা মামলায় একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।