ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেম্বারে নিয়ে নারীকে ধর্ষণ করলেন আইনজীবী

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ২ এপ্রিল ২০২২
চেম্বারে নিয়ে নারীকে ধর্ষণ করলেন আইনজীবী
অভিযুক্ত ফকির ইফতেখারুল ইসলাম রানা

বাগেরহাটে ধর্ষণ মামলায় ফকির ইফতেখারুল ইসলাম রানা নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পৌরসভার খারদ্বার এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

তার আগে শুক্রবার দুপুর ১২টার দিকে ধর্ষণের অভিযোগ এনে বাগেরহাট মডেল থানায় মামলা করেন এক নারী।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, পারিবারিক কলহের একটি মামলায় ওই নারী অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করেন। গত ২৯ জানুয়ারি বিকেলে বাসায় কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আইনজীবী নিজ বাড়ির চেম্বারে ডেকে নেন ওই নারীকে। পরে তাকে ‘ধর্ষণ’ ও সেটির ভিডিও করেন মোবাইলে।

Advertisement

তি‌নি বলেন, অভিযুক্ত আইনজীবী ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নানা ধরনের হুমকি দিতে থাকেন ওই নারীকে। নারীর স্বামী ঢাকায় ছিলেন, তিনি আসার পর পরামর্শ করে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।

গ্রেফতার ওই আইনজীবীকে শনিবার আদালতে তোলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!