শনিবার রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের ইনানির রূপপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পেটান আলী উখিয়া ভালুকিয়া এলাকার বাসিন্দা।
.png)
বিষয়টি নিশ্চিত করে ইনানি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অলিউর রহমান জানান, রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির পাশ দিয়ে সড়কে হেঁটে যাওয়া পথচারীদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ চার পথচারী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।