[ দেশজুড়ে ]
মা-ছেলের ঝগড়া, নিরুপায় হয়ে মায়ের আত্মহত্যা
মরদেহ (ফাইল ছবি)
চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলের সঙ্গে ঝগড়া করে রোকসানা আকতার নামে এক নারী আত্মহত্যা করেছেন।
সোমবার সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের বাহাদুর শাহের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রোকসানা একই বাড়ির আল আমিনের স্ত্রী।
রোকসানার ছোট ভাই মোকতার হোসেন বলেন, পারিবারিক বিষয়ে বোনের সঙ্গে তার ছেলের ঝগড়া-বিবাদ চলছিল। এ কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এর আগেও আমরা বিষয়টি মীমাংসা করি। কিন্তু আবারো ঝগড়া হলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।
.png)
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলের সঙ্গে ঝগড়া করে তিনি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জেনেছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!