[ দেশজুড়ে ]
সাভারে একদিনে তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
সাভার মডেল থানা ফাইল ছবি
ঢাকার সাভারে পৃথক স্থান থেকে তিন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের কলমা, আশুলিয়া পলাশবাড়ী ও টঙ্গাবাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।
জানা যায়, সকালে সাভারের কলমা এলাকার একটি বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে এক নারীর ঝুলন্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
অপরদিকে আশুলিয়া পলাশবাড়ী থেকে আরো এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করেছে।
.png)
এ ছাড়া আশুলিয়া টঙ্গাবাড়ি থেকে উদ্ধার করা হয় অপর এক নারীর ঝুলন্ত লাশ।
আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল ইসলাম বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!