ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেলের ধর্ষণের শিকার গৃহকর্মীকে অন্যত্র বিয়ে দিলেন শিক্ষিকা

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ১৩ এপ্রিল ২০২২
ছেলের ধর্ষণের শিকার গৃহকর্মীকে অন্যত্র বিয়ে দিলেন শিক্ষিকা
ফাইল ফটো

নিজ ছেলের ধর্ষণের শিকার গৃহকর্মীকে অন্যত্র বিয়ে দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার।

আদালতে মামলা চলমান অবস্থায় বাল্যবিবাহ নিরোধ আইন ভঙ্গ করে এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এ বিষয়ে তার বিরুদ্ধে সাত কার্যদিবসের মধ্যে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন পঞ্চগড়ের আদালত। 

গত বৃহস্পতিবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আজিজার রহমান আজু।

Advertisement

মামলার এজাহার থেকে জানা গেছে, ঐ কিশোরী (১৩) প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। পাশাপাশি তার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। একপর্যায়ে নাসিমা আক্তারের ছেলে নাহিদ হাসান তানভীর বিয়ের কথা বলে ঐ ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৮ আগস্ট বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে তানভীর। ঘটনা জানাজানি হলে ছাত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন নাসিমা আক্তার।

গত ১৩ আগস্ট কিশোরীর মা বাদী হয়ে নাসিমা আক্তার ও তার ছেলে তানভীরের বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মামলার চার্জশিট দেয়। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার্জশিট গ্রহণ করেন। এরই মধ্যে মামলা থেকে অব্যাহতি পেতে কিশোরীকে অন্যত্র বাল্যবিয়ে দেন প্রধান শিক্ষিকা। পরে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!