[ দেশজুড়ে ]
বগুড়ায় ১৪৯ লিটার মদসহ যুবক ধরা
চোলাইমদসহ আটক সনি বাশফোড়
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪৯ লিটার চোলাইমদসহ সনি বাশফোড় নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব-১২)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে মদসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা মুঠোফোন জব্দ করা হয়। আটক ২৬ বছর নয়সী সনি বগুড়া সদরের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রঞ্জু বাশফোড়।
এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম।
.png)
র্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!