[ দেশজুড়ে ]
হবিগঞ্জে ১ কোটি ৮৯ লাখ টাকা অনুদান পেল ২৪ পরিবার
অনুদান পেল ২৪টি পরিবার
হবিগঞ্জে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, চাকরিরত অবস্থায় কারো মৃত্যু হলে ঐ পরিবারটি যেন বিপর্যয়ে না পড়ে সেজন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। পূর্বে এ অনুদানের পরিমাণ কম থাকলেও বর্তমান সরকার তা বাড়িয়ে ৮ লাখ টাকা করেছে।
.png)
অনুষ্ঠানে ২৩টি পরিবারের সদস্যকে ৮ লাখ টাকা এবং ১টি পরিবারকে ৫ লাখ টাকাসহ মোট ১ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!