[ দেশজুড়ে ]
পাহাড়ি এলাকায় পড়েছিল মরা হাতির বাচ্চা
মৃত হাতির বাচ্চা- ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিষয়নের জঙ্গল কালীপুর পাহাড়ি এলাকা থেকে একটি মৃত হাতির বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ ও প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ দল। রোববার বিকেলে বাচ্চাটি উদ্ধার করা হয়।
জানা গেছে, জঙ্গল কালীপুরের পাহাড়ি এলাকায় মৃত হাতির বাচ্চা পড়ে থাকার খবরে বনবিভাগের কর্মকর্তারা প্রাণিসম্পদ অধিদফতরের দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে সেখানে যান। এরপর বাচ্চাটিকে উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া বলেন, প্রায় সপ্তাহখানেক আগে হাতির বাচ্চাটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মনে হচ্ছে জন্মের পর পরই বাচ্চাটির মৃত্যু হয়েছে, বিজ্ঞানের ভাষায় একে ‘স্টিলবার্থ’ বলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!