ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ মজার খবর ]

মা না থাকায় বোতলের দুধেই ভরসা হাতির বাচ্চাদের

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৭, ২ আগস্ট ২০২১
মা না থাকায় বোতলের দুধেই ভরসা হাতির বাচ্চাদের
বোতলের দুধ শুঁড় দিয়ে তুলে নিয়ে যাচ্ছে হাতির বাচ্চা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন ভাইরাল হয় বিভিন্ন ধরনের ভিডিও এবং ছবি। তেমনই ভাইরাল হয়েছে টুইটারে এই ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখছেন। লাখ লাখ লাইক পাওয়া এই ভিডিওতে হাতির বাচ্চাদের ফিডিং বোতল থেকে দুধ খেতে দেখা যাচ্ছে। দুধ ভর্তি গাড়ি আসার সঙ্গে সঙ্গেই হাতি ছানারা সেইদিকে দৌড়চ্ছে আর নিজের নিজের দুধের বোতল খুঁজছে।

হাতির বাচ্চাদের এই কিউট ভিডিও কেনিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে পাওয়া গেছে। সেখানে ছোট ছোট হাতি বাচ্চারা নিজের দুধের বোতল খোঁজার জন্য অনেকগুলো হাতির বাচ্চা গাড়ির মধ্যে মাথা ঢুকিয়ে তাদের শুঁড় দিয়ে খাবার নিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কতটা খিদে পেয়েছে এই হাতি বাচ্চাদের। এদের মজার হাবভাব দেখে সবারই খুব ভালো লাগছে।

ভিডিও পোস্ট হওয়ার পরেই তা ভাইরাল হয়ে গেছে। মানুষ মজার মজার প্রতিক্রিয়া দিচ্ছে এই ভিডিও দেখে৷ একজন নেটিজেন লিখেছেন এটা ইন্টারনেটে দেখা সবচেয়ে মজার ভিডিও। এদের দেখে মনে হচ্ছে এতে শুধু পুষ্টিই নয়, এর স্বাদও দারুণ লাগছে। হাতির বাচ্চাদের স্মার্টনেসও ফুটে উঠছে। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!