ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

প্রথমবারের মতো ‘সুন্দরী মুরগি’ প্রতিযোগিতা

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২২
প্রথমবারের মতো ‘সুন্দরী মুরগি’ প্রতিযোগিতা
সুন্দরী মুরগি’ প্রতিযোগিতা লিবিয়ায়। ছবি: সংগৃহীত

পৃথিবীতে মানুষের মধ্যে সৌন্দর্য প্রতিযোগিতার প্রচলন বহুদিন আগে থেকে। শুধু মানুষ নয়, সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতাও হয়ে আসছে অনেক বছর ধরে। এসবে বিজয়ীদের জন্যে থাকে মোটা অংকের টাকা পুরস্কার। তবে কখনো কি মুরগি প্রতিযোগিতা কথা শুনেছেন? কি অবাক হচ্ছে? অবাক হওয়ারই কথা। তবে এমনটাই ঘটেছে লিবিয়ায়। 

সম্প্রতি লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আয়োজন করা হয়েছিল প্রথমবারের মতো মুরগির এই সৌন্দর্য প্রতিযোগিতার। এতে অংশ নেয় দেশটির বিভিন্ন অঞ্চলের প্রতিযোগীরা।

জানা যায়, প্রতিযোগিতায় মুরগির রং, আকার, দৈহিক গঠন ও পালকের উজ্জ্বলতা দেখে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি শুধু মুরগি পালনকারীদের প্রচারের জন্যই নয়, বরং তরুণদের পাখি সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার জন্যেও আয়োজন করা হয়েছে, যেন তারা দেশটিতে চলমান সংঘাতে জড়িয়ে না পড়ে।

Advertisement

প্রতিযোগিতার সুপারভাইজর খালেদ দিয়াব বলেন, আমরা আকর্ষণীয় সব মুরগি পালনকারীদের সমাবেশ লক্ষ্য করেছি। এটি চমৎকার একটি পেশা, যা তরুণদের নেতিবাচকতা ও যুদ্ধ থেকে দূরে রেখেছে। আশা করি, সরকার এক্ষেত্রে তরুণদের পাশে থাকবে।

দিয়াবের মতে, তাদের আয়োজনে অংশ নেয়া মুরগিগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশ নেয়ার যোগ্যতা রাখে। মুরগির সৌন্দর্য প্রতিযোগিতা দেখতে যাওয়া তাহের বেলকাসেম নামে এক ব্যক্তি বলেন, আমি জীবনে প্রথমবার এ ধরনের আয়োজন দেখছি। আগে শুধু সাধারণ মুরগির কথা জানতাম। তবে এখানে এসে প্রথমবারের মতো এত ধরনের মুরগি দেখছি। এটি দারুণ উদ্যোগ এবং এর জন্য আয়োজকদের ধন্যবাদ পাওয়া উচিত।

লিবিয়ার প্রথম মুরগির সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমস্থান লাভ করেছে মোহান্নাদ জায়েদের ব্রাহমা জাতের একটি মুরগি। এটি সর্বোচ্চ ৯৩ দশমিক ৮ পয়েন্ট পেয়ে জয়ী হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!