ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

কনের সাজে বর নিয়ে ভোট দিলেন দুই নববধূ

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২২
কনের সাজে বর নিয়ে ভোট দিলেন দুই নববধূ
বিয়ের পর বধূর সাজেই ভোট দিতে কেন্দ্রে হাজির হলেন কনে। ছবি : সংগৃহীত

বিয়ের পর বধূর সাজেই বরকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে হাজির হলেন দুই কনে। অনন্য এই ঘটনার ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ।

রোববার উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ও মহোবারে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে বিয়ের অনুষ্ঠান হয়েছিল জুলি ও গীতা নামে দুই তরুণীর। এরপর বিয়ের রেশ কাটার আগেই ভোট দিতে কেন্দ্রে হাজির হয়ে যান তারা।

Advertisement

ফিরোজাবাদের নববধূ সাজে কেন্দ্রে হাজির হয়েছিলেন জুলি। ভোট দেওয়ার পর স্বামীর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন তিনি। সেখানে উপস্থিত ভোটাররাও নববধূর সাজে থাকা ওই ভোটারের সঙ্গে ছবি তোলার সুযোগ নেয়।  

এ ছাড়াও গীতা ভোট দিয়েছেন মহোবারে। ভোট দেওয়ার পর তিনি জানালেন, এটাই তার প্রথম ভোট। সে কারণেই ভোট দেওয়া নিয়ে অন্য রকম উৎসাহিত ছিলেন তিনি।
ভোট দেয়ার পরে গীতা গণমাধ্যমকে বলেন, ‘আমি খুব খুশি। এটা আমার কর্তব্য। আমি প্রথমবার ভোট দিতে এলাম। তাই বিদায়ের আগে নিজের ভোটটা দিয়ে গেলাম।’

অন্যদেরও ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি। এদিন উত্তর প্রদেশের পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলের আসনগুলোতে ভোট হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!